ঢাকা   ০৫:৪৩:০৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরে নারী ঐক্য পরিষদের উদ্যোগে ব্লকবাটিক প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ সম্পন্ন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নানামুখী প্রশিক্ষনের মাধ্যমে নারীদের কর্মঠ করে গড়ে তুলতে দিনাজপুরে নারী ঐক্য পরিষদের উদ্যোগে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

২৫ শে আগষ্ট বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর প্রেসকøাব মিলায়তনে নারী ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ব্লকবাটিক সনদপত্র বিতরণ অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা মোছা: হাবিবা আক্তার, নারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকী, প্রচার সম্পাদক জাহেদা আক্তার,টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মাকসুদা করীম তুলি। সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো: মমিনুল ইসলামের সভাপত্বিতে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদ দিনাজপুর শাখার সভাপতি নাজমা পারভীন ও সা: সম্পাদক শামিমা আক্তার সীমা।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে, সেকানে নারীদের ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশের নারীদের স্বাবলম্ভী করতে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রকল্প করেছেন। তিনি ভাবে পুরুষের পাশাপাশি নারীর উন্নয়ন করার সম্ভব হলে একটি পরিবার উন্নত হবে সেই সাথে দেশেরও উন্নয়ন সাধিত হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষন নিয়ে ঘরে বসে থাকলে চলবেনা, প্রশিক্ষন লব্ধজ্ঞান কাজে লাগিয়ে নিজেদের পারিবারিক উন্নয়ন ঘটাতে হবে।

নারী ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে গৃহিত ১৪ দিন ব্যাপী ব্লকবাটিক প্রশিক্ষনে সদরের ১৪ জন নারী শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এছাড়াও আগামী দিনে সংগঠনের কর্মীদের স্বাবলম্ভী করতে সেলাই,ব্লকবাটিক,মৌ-চাষ,নকশিকাথাসহ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি