1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ধারাবাহিক মূল‍্যায়ন অভ‍্যন্তরীন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নবীনগরে ধারাবাহিক মূল‍্যায়ন অভ‍্যন্তরীন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩৮৬ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে অভ‍্যন্তরীন প্রশিক্ষণ ধারাবাহিক মূল‍্যায়ন বিষয়ক ৬ দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে‌।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে ২৮ জন শিক্ষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি ও দায়েমী দরবার শরীফের পীর সাহেব হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।

প্রশিক্ষক আসাদুল ইসলাম ও মাহবুবুর রহমান ভুইয়ার যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের। প্রশিক্ষণের অনুভূতি ব‍্যক্ত করে স্ব-রচিত কবিতা পাঠ করেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল। বক্তব্য রাখেন, প্রভাষক কাজী আশরাফ উদ্দিন, শিক্ষক আফরোজা বেগম প্রমুখ।

প্রধান অতিথি হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ বলেন, শিক্ষকদের দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

সভাপতি অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনে শ্রেণিকক্ষে বাস্তবায়ন করতে পারলেই এ প্রশিক্ষণের সফলতা অর্জিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net