ঢাকা   ১২:১৯:২০ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাগুরার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোকদিবসের আলোচনা ও দোয়া মাহফিল

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৯৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে ২৭ আগস্ট শনিবার বিকেলে স্বাধীনতার মহান স্থপতিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।

শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুণ্ডু, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন প্রমুখ।

শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, সাংগঠিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মোল্লা, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জোয়ার্দার স্বর্নালী রিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা, যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা বাবুল রেজা, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দারসহ অন্যরা।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, যুবলীগ নেতা আরজান বাদশাসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরে আগামীতে আওয়ামীলীগকে আবরো বিজয়ী করে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি