ঢাকা   ১২:২৪:৫৭ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাগুরা শ্রীপুরের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে পদ্মা সেতুর পাশে মুক্তিযোদ্ধা সন্তান সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে স্বপ্নের পদ্মা সেতু ভ্রমন ও মুক্তিযোদ্ধা সন্তান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১আগষ্ট ২০২২ সোমবার সকালে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্যালয় থেকে উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনসার নাজাত আশা’র নেতৃত্বে যাত্রা শুরু হয়।
সকাল সোয়া ১০টার দিকে গড়াই সেতু পাড়ি দিয়ে ভাঙ্গা গোল চত্বর হয়ে পদ্মা সেতুর নিচে মাওয়া প্রান্তরে মুক্তিযোদ্ধা সন্তানদের সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক খন্দকার আবু আনসার নাজাত আশা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রীপুর কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম রেজা, উপজেলা কমিটির সদস্য ও নাকোল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর রেজা, উপজেলা কমিটির অন্যতম সদস্য মোঃ ইশরাক আলী,,দ্বারীয়াপুর ইউনিয়নের আহবায়ক টিপু সুলতান, শ্রীকোল ইউনিয়নের আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন, আমলসার ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুর রশিদ বিশ্বাস, কাদিরপাড়া ইউনিয়নের আহবায়ক মোঃ জিয়াউর রহমানসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি