1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

শ্রীপুরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৪০ বার

গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার(২৬ আগস্ট) বেলা ১১ টায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের গাড়ো পাড়া ফখরুদ্দিন মোর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, ২০১৩ সালের জুন মাসে ওই গ্রামের হাজী মো. একরাম হোসেনের ছেলে মো: আতিকুল ইসলামের মরদেহ একটি পুকুরের পানি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একরাম হোসেনের স্ত্রী ঝর্না আকতার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় হত্যা মামলা নং ৪৬(৬)১৩ দায়ের করেন। শ্রীপুর থানা পুলিশ যথা সময়ে অভিযোগপত্র দাখিল করে। বাদীর আপত্তির মুখে অভিযোগপত্রটি আদালতে গৃহিত হয়নি। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশ, জেলা অপরাধ দমন বিভাগ সিআইডি, পিবিআই পৃথক ভাবে আরো তিন দফা অভিযোগ পত্র দাখিল করে। এতেও আপত্তি তুলে মামলার বাদী। বর্তমানে মামলাটি গাজীপুর জেলা পুলিশের তদন্তাধীন আছে। মামলায় অভিযুক্ত সোহাগ আহমেদ, শিপন ঢালী, আজিজুল, মাহজাহারুলসহ অন্যদের দাবী মিথ্যা সাজানো মামলায় জড়িয়ে তাদেরকে ৯ বছর ধরে চরমভাবে হয়রানি করা হচ্ছে। এতে বাধা গ্রস্থ হচ্ছে বিচার কার্যও । তদন্তের নামে হয়রানী ও নির্যাতনের স্বীকার হচ্ছেন তারা। মানবন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলাটি দ্রুত প্রত্যাহার করে হয়রানি থেকে মুক্তির দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহসভাপতি,জেলা পরিষদের সাবেক সদস্য মো.আবুল খায়ের বিএসসি সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net