1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

ঈদগাঁওতে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৯৬ বার

কক্সবাজারের ঈদগাঁওতে প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ থেকে রক্ষা পেতে উপজেলায় ‘এস্তেস্কার’ (বৃষ্টি প্রার্থনা) নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।

মঙ্গলবার (২ আগষ্ট) সকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার মুসুল্লিরা এ নামাজ আদায় করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইমাম জাফর আলম।

নামাজে অংশগ্রহণকারীরা জানান, শ্রাবনের অর্ধেক মাস পার হলেও বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এ নামাজ আদায় করা হয়।

অন্যদিকে লোডশেডিং ও তীব্র তাপদাহ যেনো মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে। বৃষ্টি হলে স্বস্তি মিলবে এমনটাই আশা সাধারণ মানুষের।

নামাজের পূর্বে সংক্ষিপ্ত বয়ান করেন হয়রত মাওলানা ইমাম জাফর আলম ও আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক মুবিনুল হক জমিরী।

ইমাম জাফর আলম বলেন, আমাদের প্রিয় নবী রাসুল (সা.) তার সময় বৃষ্টির জন্য সালাত আদায় করতেন। আমরা তারই উম্মত- আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টি প্রার্থনা করলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net