1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলীতে বিরোধপূর্ন জায়গা নিয়ে যুবক খুন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

কর্ণফুলীতে বিরোধপূর্ন জায়গা নিয়ে যুবক খুন

প্রতিনিধি, আনোয়ারা চট্টগ্রাম ;;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩২৪ বার

কর্ণফুলী উপজেলায় পূর্ব বিরোধের জেরে মো. আনোয়ার (৩০) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।বুধবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ফকিরনীর হাট কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আনোয়ার কর্ণফুলী উপজেলার জুলধা ৪নং ওয়ার্ডের আনিস তালুকদার বাড়ির মৃত কবির আহমেদের ছেলে। সে উপজেলার গোল্ডেন সন কারাখানায় ট্রাক চালক হিসেবে কর্মরত।বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মো. আরিফ।

জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত আনোয়ারের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবশী জাহাঙ্গীরের পরিবারের সাথে। বুধবার সন্ধ্যায় ফকিরনীর হাট কাঁচা বাজারে পেছন থেকে আনোয়ারের ঘাড়ে ছুরিকাঘাত করেন জাহাঙ্গীর। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, পূর্ব বিরোধের জেরে আনোয়ার নামে এক যুবককে হত্যা করা হয়েছ। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চলানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net