1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে তাকওয়া বাসে দলবেঁধে ধর্ষণ, আটক ৫ জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

গাজীপুরে তাকওয়া বাসে দলবেঁধে ধর্ষণ, আটক ৫ জন

এস কে সানি ,টঙ্গী ( গাজীপুর ) থেকে :
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩৪৯ বার

গাজীপুরে তাকওয়া পরিবহনে ডাকাতির পর এক গৃহবধুকে দলবেধে ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তাকওয়া পরিবহনের সেই বাসটি।

শনিবার (০৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ব্যাপারে ভুক্তভোগীর স্বামী বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।‌

পুলিশ জানায়, সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস থেকে নির্যাতনের শিকার ওই গৃহবধু তার স্বামীর সঙ্গে তাকওয়া পরিবহনের একটি বাসে চড়ে শ্রীপুরে যাচ্ছিলেন। বাসটি চান্দিনা চৌরাস্তায় পৌঁছালে অপর একটি তাকওয়া পরিবহনের তিন জন স্টাফ ওই পরিবহনে উঠেন।

একপর্যায়ে পরিবহন শ্রমিকরা ওই নারীর স্বামীকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে বাস থেকে নামিয়ে দেয়। পরে বাসের ভেতর জোরপূর্বক ওই নারীকে দলবেধে ধর্ষণ করে।

বিষয়টি ভুক্তভোগীর স্বামী পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে ৫ জনকে আটক ও বাসটি জব্দ করেছে।

তবে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভিকটিমের পরিবার কোনো বক্তব্য দিতে রাজি হননি।

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ: তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গণধর্ষণের বিষয়টি স্বীকার করে।

তাজউদ্দীন মেডিকেল কলেজ
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মনজুর মুরশেদ বলেন, বিকেল ৩টায় নির্যাতনের শিকার ওই নারী হাসপাতালে আসেন। এরপর থেকে তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net