1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ১ম মাসিক সভা সম্পন্ন অন্তহীন ভালোবাসা ও সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে হবে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ১ম মাসিক সভা সম্পন্ন অন্তহীন ভালোবাসা ও সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে হবে

জেসমিন বাপ্পী চট্টগ্রাম।
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৮৪ বার

শুধু মানুষকে নয় সৃষ্টি জগতের সবকিছুকে ভালোবাসতে হবে। প্রকৃতি, পরিবেশকেও ভালোবাসতে হবে। তাহলেই প্রকৃত অর্থে সেবা করা হবে। অন্তহীন ভালোবাসা ও সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। প্রয়াত লায়ন শামসুন্নাহার রহমান পরাণ এমজেএফ ছিলেন একজন মানবিক মানুষ ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁরই হাতে গড়া সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট মানুষের জন্য কাজ করছে, আগামীতেও করে যাবে এবং সফলতার সাথে এগিয়ে যাবে। ‘লাভ অল সার্ভ অল – অন্তহীন ভালোবাসায় সেবা’ – এই শ্লোগানকে সামনে রেখে ২৫ আগস্ট চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন’র প্রকৃতি হলে লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ২০২২ -২০২৩ সেবাবর্ষের ১ম মাসিক সভায় বক্তরা এসব কথা বলেন।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী (ভারপ্রাপ্ত) লায়ন আবু নাইম বোরহানউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের মাননীয় জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, কেবিনেট ট্রেজারার ও ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন, লিও এডভাইজার লায়ন পারভীন মাহমুদ এফসিএ, এমজেএফ, জয়েন্ট ট্রেজারার নুর মোহাম্মদ বাবু, রিজিওন ও ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম, রিজিওন চেয়ারপার্সন লায়ন শফিকুল ইসলাম, রিজিওন চেয়ারপার্সন লায়ন মির্জা জাহিদ হোসেন এবং জোন চেয়ারপার্সন লায়ন সোহেলা মাহমুদ চৌধুরী।

সভায় ২০২২-২০২৩ সেবাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট লায়ন মোঃ জামাল উদ্দিন, সেক্রেটারী লায়ন নুদরাত এ করিম, জয়েন সেক্রেটারী লায়ন আবু নাইম বোরহান উদ্দিন, ট্রেজারার লায়ন শিপ্রা বড়ুয়া, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন আবেদা বেগম ও ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন ইয়াসমিন আহমেদ। এছাড়াও ক্লাবের পারমেন্টে প্রজেক্ট ঘাসফুল পরাণ রহমান স্কুলের মাসিক চেক, ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড প্রজেক্ট’র রোহন দাশ, বিবি মরিয়ম এবং সিএলএফ স্টাফ ওয়েল ফান্ডের চেক হস্তান্তর করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন আবেদা বেগম, কোষাধ্যক্ষ লায়ন শিপ্রা বড়ুয়া, লায়ন এস কে বিশ্বাস, লায়ন জেসমিন আক্তার বাপ্পী, লায়ন দিদারুল আলম চৌধুরী, লায়ন সিজারুল ইসলাম , লায়ন বিবি হাওয়া, লিও ক্লাব অব চিটাগং পারিজাত এলিট এর সভাপতি লিও মোহাম্মদ মামুন, সচিব লিও মোঃসাজ্জাদ হোসেন সাগর, সহ.সচিব লিও আলফাজ উদ্দীন, লিও তৌহিদ ও লিও মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net