1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে স্কুল ছাত্রী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

সাভারে স্কুল ছাত্রী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৬০ বার

ঢাকা জেলা সাভার উপজেলা সদরে লিটল স্টার স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী সুমনা আক্তার(১৬)হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা।
শনিবার (২০আগস্ট) বেলা ১১টার দিকে সাভারের বিরুলিয়া রোডের শাহীবাগ এলাকায় এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে নিহত সুমনার বাবা নির্মাণ শ্রমিক মোহাম্মদ সুমন বলেন, সুমনা গত ২৬শে জুন সন্ধ্যা ৭টার দিকে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজি করেও ওকে না পেয়ে গত ৮ জুন এঘটনায় সাভার মডেল থানায় সাধারন ডায়েরি করি। ১২ আগস্ট আমাদের এলাকার একটি পোশাক কারখানার সামনে মেয়ের ছবি টাঙ্গানো দেখে জানতে পারি নিখোঁজের রাতেই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে হত্যায় জড়িত স্থানীয় বাজার বাস স্ট্যান্ড এলাকার হকার আশিক ( ২২),রাকিব (২০) মিজানুর রহমান (২০),
সাকিব (২০) কে গ্রেপ্তার করে পুলিশ। ওরা আমার মেয়েকে হত্যা করেছে। আমি ওদের ফাঁসি চাই।

লিটল স্টার স্কুল এন্ড কলেজর প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম খান বলেন, সুমনা আমাদের প্রতিষ্ঠানের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল। পরিকল্পিত ভাবে ওকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনে বিচার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।

এ হত্যার বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুমনা হত্যায় যারা যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রেম ঘটিত কারনে বিরোধের জেড়ে সুমনাকে পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছিল আসামীরা। পরে তার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় আসামীরা । নিহত সুমনার শরীরে ১৪টি কোপের চিহৃ ছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net