1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইরানি স্কলার ড. সাইয়েদ আলী রেযা মাহদী মুসাভী জিরি মাদরাসা পরিদর্শন করেছেন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ইরানি স্কলার ড. সাইয়েদ আলী রেযা মাহদী মুসাভী জিরি মাদরাসা পরিদর্শন করেছেন

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪২৭ বার

ইরানের বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ড. সাইয়েদ আলী রেযা মাহদী মুসাভী আজ সকালে জিরি আল জামিয়া আল আরাবিয়া পরিদর্শন করেন। জামেয়ার মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন তাঁকে জামিয়া চত্বরে অভ্যর্থনা জানান। তিনি জামিয়ার বিভিন্ন বিভাগ ঘুরে ফিরে দেখেন। জামিয়া প্রধান মাওলানা হাফেয খোবাইব (হাফি.)-এর সাথে দীর্ঘক্ষণ নানা বিষয় বিশেষত ফার্সি ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করেন।

শিক্ষার্থীরা তাঁকে পন্দনামা ও গুলিস্তাঁ থেকে আবৃত্তি করে শোনালে তিনি বেশ সন্তুষ্টি প্রকাশ করেন। খানাকায়ে আবরারিয়া পরিদর্শন শেষে তিনি বলেন, তালিমের পাশাপাশি তাযকিয়ার যে ব্যবস্থা এখানে দেখলাম তা আমাকে অভিভূত করেছে।

তেহরানের বাসিন্দা ড. মুসাভী রাজনীতি বিজ্ঞানে ডক্টরেট এবং ৩০ টি গ্রন্থের প্রণেতা। মাতৃভাষা ফার্সি ছাড়াও আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় তাঁর দক্ষতা রয়েছে।

ইতোমধ্যে তিনি দারুল উলূম হাটহাজারী, মেখল, বাবুনগর ও পটিয়া মাদরাসা পরিদর্শন করেন, মুহতামিম এবং ওস্তাদের সাথে কথা বলেন। তাঁর সফরসঙ্গী ছিলেন বাংলাদেশস্থ ইরান দূতাবাসের পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের উপ পরিচালক মুহাম্মদ সাঈদুল ইসলাম, লেখক-প্রাবন্ধিক মাওলানা শায়খ ওসমান গণি ও জনাব আমজাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net