1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ হাসিনা কারো রক্তচক্ষুকে ভয় পায় না-মাগুরায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

শেখ হাসিনা কারো রক্তচক্ষুকে ভয় পায় না-মাগুরায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৪৫ বার

আমরা পরিস্থিতি মোকাবেলা করতে জানি। আমাদের দলের নেতা তারেক রহমানও নয় যে ক্রান্তিকালে ভয়ে পালিয়ে যাবো। যত চক্রান্তই হোক আমাদের একজন শেখ হাসিনা আছেন। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে তিনি কারো রক্তচক্ষুকে ভয় পায় না।

সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ৩১ আগস্ট বুধবার দুপুরে মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। এই ক্রান্তিকালে শেখ হাসিনার সরকার আমাদের বেশি বেশি প্রয়োজন। সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ বিশ্ব নেতাদের নিয়ে ৬ সদস্যের যে উপদেষ্টা কমিটি গঠন করেছে জননেত্রি শেখ হাসিনা তার একজন। বিশ্বের অনেক দেশ তার পরামর্শ নিয়ে থাকেন। বিধায় যত চক্রান্তই হোক শেখ হাসিনার আন্তর্জাতিক ইমেজে কেউ সামান্য আঁচড় কাটতে পারবে না।

মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

গত কয়েকদিনে মাগুরায় বিএনপি’র সমাবেশ ঘিরে বোমা বিস্ফোরণ অগ্নি সংযোগ সশস্ত্র মহড়া নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে তিনি বলেন, যারা এই দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারা আওয়ামী লীগ ছাত্রলীগকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। ষড়যন্ত্রকারীরা সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন অপপ্রচারে নেমেছে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net