1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে দিনব্যাপী রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

দিনাজপুরে দিনব্যাপী রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৮ বার

দিনাজপুরে সিপিবি’র উদ্দোগে দিনব্যাপী রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দিনাজপুর জেলা কমিটি এই কর্মশালার আয়োজন করে।

১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে এই রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অধ্যাপক এম এম আকাশ।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কমরেড মিহির ঘোষ, সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, কমরেড আশরাফুল আলম, জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন, ঠাকুরগাঁ জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী, নীলফামারী জেলা কমিটির সভাপতি আতাউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিবি দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড এস এম নুরুজ্জামান। এই রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ও নীলফামারী জেলার কয়েক শতাধিক রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষনার্থীদের সার্বিক সহযোগিতায় ছিলেন সিপিবির দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হাসান সিদ্দিকী।
এর আগে তারা দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net