1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গহিরায় আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

গহিরায় আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৭ বার

রাউজানে শোহাদায়ে কারবালা স্মরণ ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)’র ৩৪তম ওরশ উপলক্ষ্যে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ সেপ্টেম্বর) মোবারক খাঁন খীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গহিরা মোবারক খাঁন খীল শাখার ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি মমতাজ উদ্দিন খাঁন দৌলতের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী বক্তব্য রাখেন রাউজান পৌরসভার-১প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খাঁন।প্রধান অতিথি ছিলেন উম্মুল আশেকীন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা আবুল কালাম,প্রধান বক্তা ছিলেন আহসানুল উলুম গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা ইদ্রিস আনছারী।বিশেষ আলোচক ছিলেন গোমদন্ডী দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী,মাওলানা ইলিয়াছ হোসাইনী। মোহাম্মদ ওমর ফারুক ও মাওলানা সাজ্জাদ হোসাইনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,উপজেলার সমন্বয়কারী আক্কাছ উদ্দিন মানিক,মামুন মিয়া,আনিস উল খাঁন বাবর,নাজিমুদ্দিন কালু,জাফর উল্লাহ্ চৌধুরী, রোকন উদ্দিন ফারুকী,কাজী আসলাম,মাওলানা মহিম উদ্দির,সরোয়ার আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net