1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে অফিস সহকারির বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে অফিস সহকারির বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৪ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের এক অফিস সহকারির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিকার চেয়ে এক ছাত্রীর মা গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারে কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগে জানা যায়, চলতি বছরে জুলাই মাসে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের নওডাঙ্গা রেডিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মাহফুজা আক্তার মীমের মায়ের মোবাইলের নগদ একাউন্টে উপবৃত্তির ১হাজার ৫০০ টাকা আসে। টাকার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ঐ ছাত্রী ও তার মা সাবিনা বেগম মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ের অফিস সহকারি মোস্তাফিজুর রহমানের কাছে যায়।

মেস্তাফিজুর একাউন্ট চেক করার কথা বলে তাদের কাছ থেকে পিন কোড জেনে নেয় এবং সুকৌশলে তাদের একাউন্ট থেকে ১ হাজার ৫০০ টাকা তার নিজের একাউন্টে ট্রান্সফার করে নেয়। পরে ঐ টাকা মোস্তাফিজুর উত্তোলন করে আতœসাত করে। নগদ কোম্পানীর কাষ্টমার কেয়ারে গিয়ে বিষয়টি জানতে পেরে উপবৃত্তির ঐ টাকার জন্য বিদ্যালয়ের অফিস সহকারি সহ প্রধান শিক্ষকের কাছে বেশ কয়েকবার ঘোড়া ঘুড়ি করেন মা ও মেয়ে। তারা বিষয়টির প্রতি গুরুত্ব না দেওয়া পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন ভুত্তভোগী সাবিনা বেগম। অভিযোগ অস্বীকার করে নওডাঙ্গা রেডিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি মোস্তাফিজুর রহমান বলেন, টাকা আত্মসাতের বিষয়টি সঠিক নয়। আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ করা হয়েছে। নওডাঙ্গা রেডিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net