1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশী বাধা সত্বেও সৈয়দপুরে জেলা বিএনপি'র গায়েবানা জানাজা আদায় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

পুলিশী বাধা সত্বেও সৈয়দপুরে জেলা বিএনপি’র গায়েবানা জানাজা আদায়

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৯ বার

পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনের নিহতের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী গায়েবি জানাজা কর্মসূূূচী পুলিশী বাধা সত্বেও পালন করেছে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুুুমআ শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে দলীয় কার্যালয় চত্বরে জানাজা আদায় করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আব্দুল গফুর সরকার, সদস্য সচিব শাহীন আকতার শাহীন, যুগ্ম আহবায়ক শওকত হায়াৎ শাহ, পৌর আহবায়ক শেখ বাবলু, সদস্য সচিব এরশাদ হোসেন পাপ্পু, উপজেলা যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন সরকার, জেলা
যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, পৌর ছাত্রদলের আহবায়ক মুহিত চৌধুরী, বিএনপি নেতা হায়াত আলী জাফরি প্রমুখ।

দলীয় কার্যালয়ের সামনে সড়কে এই গায়েবানা জানাজা কর্মসূচী আয়োজন করলে পুলিশ তাতে বাধা প্রদান করে। পরে বাধ্য হয়ে নেতাকর্মীরা অফিসের ভিতরের খোলা চত্বরে জানাজায় অংশগ্রহণ করে। এতে ইমামতি করেন জেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী হাফেজ মাওলানা কাজী সাইদুল ইসলাম।

উল্লেখ্য, সকাল থেকেই বিএনপি অফিসের আশে পাশে পুলিশ অবস্থান নেয়। জুমআর নামাজের পর প্রায় অর্ধ শতাধিক পুলিশ সদস্য জমায়েত হয় এবং অফিস ঘিরে ফেলে। বেলা ২ টা নাগাদ বিএনপি’র নেতাকর্মীরা অফিসের সামনে সমবেত হয়ে সড়কে জানাজা আদায়ের জন্য প্রস্তুত হলে পুলিশ সেখানে বাধা দেয়। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net