1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের গহিরা ইউনিয়ন আ.লীগের বর্ধিত অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাউজানের গহিরা ইউনিয়ন আ.লীগের বর্ধিত অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৫ বার

রাউজান উপজেলা আওয়ামীলীগের কর্মসূচীর অংশ হিসাবে গহিরা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র চলমান রয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্নমুখি চক্রান্তের জাল বুনছে।

রাউজানের সায়সদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে সকল চক্রান্ত মোকাবেলায় আ.লীগের নেতার্মীদের প্রস্তুত থাকতে হবে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি চেয়ারম্যান নুরুল আবছার বাশি। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতিখার উদ্দিন দিলু, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন গহিরা ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম।

এসময় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক বক্তব্য রাখেন। প্রধান অতিথি ইফতিখার উদ্দিন দিলু বলেন, সকল মতবেদ ভুলে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে। প্রথান বক্তা আলহাজ্ব খোরশেদ আলম বলেন, রাউজানের উন্নয়নের রুপকার এবিএম ফজলে করিম চৌধুরী আ.লীগের গর্ব। তার নেতৃত্বে রাউজান আ.লীগ শক্তিশালী হয়েছে। আগামীতেও সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। তিনি গহিরা থেকে সর্বোচ্ছ ভোট প্রদান করতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান। চেয়ারম্যান নুরুল আবছার বলেন, সকল দলীয় নেতাকর্মীদের নিয়ে গহিরার উন্নয়ন ও আগামী নির্বাচন মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net