1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৯ বার

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পৌর সদরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কচির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, এম হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, জসিম উদ্দিন, কমল কৃষ্ণ দেব প্রমুখ।

এদিকে বহুল প্রতীক্ষিত এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের প্রহর গুনছেন নেতাকর্মীরা। শনিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের শাপলা স্কয়ারে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। এদিন কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্ধারিত হবে— কাদের কাঁধে যাচ্ছে পৌর আওয়ামী লীগের নেতৃত্ব। এ পর্যন্ত সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আব্দুল গফুর লালু, শফিকুল ইসলাম শফি, রকিবুল হক দীপু ও গোলাম ফেরদৌস রুবেলের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এ কে এম আসাদ ও মোজাম্মেল হক লিটনের নাম রয়েছে। তবে প্রার্থী বা নেতৃত্বে কে আসছেন— তা জানতে শেষমেশ অপেক্ষা করতে হবে কাউন্সিল অধিবেশনের জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net