1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুরের তরুণ ব্যবসায়ী আনোয়ারুল আজম খোকনের নামাজে জানাযায় শোকাহত মানুষের ঢল! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন

ইসলামপুরের তরুণ ব্যবসায়ী আনোয়ারুল আজম খোকনের নামাজে জানাযায় শোকাহত মানুষের ঢল!

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১১ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে বাসের সাথে সংঘর্ষে নিহত মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী আনোয়ারুল আজম খোকনের নামাজে জানাযা মঙ্গলবার বিকেল তিনটার সময় নাপিতখালী বটতল মদিনা ট্রাক টার্মিনালে সম্পন্ন হয়েছে। এসময় জানাযায় শোকাহত মানুষের ঢল নামে।

আনোয়ারুল আজম খোকন দীর্ঘ ১৫ দিন চিকিৎসা শেষে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজধানি ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে মারা গেছেন।

তিনি ইসলামপুর শিল্প এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ইউ‌নিয়নের সাবেক চেয়ারম‌্যান অছিয়র রহমানের কনিষ্ট পুত্র এবং ২ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক।

আনোয়ারুল আজম খোকন গত ২০ আগস্ট রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর চাক্কার দোকান এলাকায় ঢাকাগামী স্টার লাইনের একটি বাসের ধাক্কায় গুরতর আহত হন।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঈদগাঁওয়ের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়।

অবস্থা অবনতি হওয়ায় গত ২৪ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার এএমজি হাসপাতালে আনোয়ারুল আজম খোকনের প্রথমে বুকের পাঁজরে অপারেশন হয় এবং রোববার মুখগহ্বরে দ্বিতীয় দফায় অপারেশন হয়।

দ্বিতীয় দফায় অপারেশন হওয়ার পর রোববার রাতে আনোয়ারুল আজম খোকন স্ট্রোক করলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তরুন শিল্পোদ্যোক্তা আনোয়ারুল আজম খোকন সোমবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে যান।

তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোক ও সমবেদনা জানিয়ে মঙ্গলবার সারাদিন শিল্প এলাকা ইসলামপুরের সকল মিলের কর্ম দিবস বন্ধ ঘোষনা করেন মালিক সমিতি।

মঙ্গলবার বিকেলে নাপিতখালী বটতল মদিনা ট্রাক টার্মিনালে ব্যবসায়ী হারুনুর রশিদের সঞ্চালনায়
জানাযা পূর্ব সমাবেশে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, মরহুমের পিতা অছিয়র রহমান, ভগ্নিপতি অধ্যাপক আকতার চৌধুরী, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের, খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম, সাধারন সম্পাদক মনজুর আলম দাদা, ডাঃ আবদুল কুদ্দুস মাখন ও মৌলভী মমতাজ আহমদ প্রমুখ।

জানাযায় ইমামতি করেন বাঁশকাটা জামে মসজিদের ইমাম মাওলানা কবির আহমদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net