1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের উৎপাদিত তাজা ফলমুল এলাকার চাহিদা পুরণ করে বাইরেও দিতে পারে -ফজলে করিম চৌধুরী এমপি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

রাউজানের উৎপাদিত তাজা ফলমুল এলাকার চাহিদা পুরণ করে বাইরেও দিতে পারে -ফজলে করিম চৌধুরী এমপি

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৫ বার

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন রাউজান উপজেলার কৃষক ও মৎস্যচাষীদের উৎপাদিত মাছ-ফলমুল রাউজানের চাহিদা পূরণ করে।বাইর থেকে এনে মাছ-ফলমুল খেতে হয় না এ উপজেলার মানুষদের।নিজেদের চাহিদা পূরণ করে এখন বাইরে সরবরাহ দিতে পারে।গতকাল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি রাউজানের কৃষকদের মাঝে স্যালো পাম্প ও মাছের পোনা অবমুক্ত করার দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তিনি সকালে গহিরা কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করার পর উপজেলার ২৫টি পুকুরে সর্বমোট ২শত ৯৩ কেজি পোনা অবমুক্তকরণ করে উপজেলা মৎস্য বিভাগ।এই অনুষ্ঠানের পর ফজলে করিম চৌধুরী এমপি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আটটি ইউনিয়নের কৃষকদের মাঝে স্যালো পাম্প বিতরণ করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো এলাকায় এক ইঞ্চি কৃষিজমি খালি রাখা যাবে না,এবং কোনো কৃষিজমি ভরাট করতে পারবেনা। যাদের জমি খালি রাখবে, তাদের জমিতে অন্যরা গিয়ে চাষাবাদ করবে। দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম।উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,স্বপন দাশ গুপ্ত, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন,মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর,কাউন্সিলর কাজী ইকবাল, আলহাজ্ব বশির উদ্দিন খাঁন,জানে আলম জনি,জসিম উদ্দিন চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী,প্রিয়তোষ চৌধুরী, সাহাবুদ্দিন আরিফ,বিএম জসিম উদ্দিন হিরু,মুছা আলম খাঁন,সুমন দে প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net