1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে বাস চাপায় ৪ জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

গাজীপুরে বাস চাপায় ৪ জনের মৃত্যু

এস কে সানি টঙ্গী :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৪৫৪ বার

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস চাপায় চার জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে মহাসড়কের ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যান চালক ময়মনসিংহের ফুলপুর থানার হরিনাকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বোরহান উদ্দিন (৪০), মাছ ব্যবসায়ী একই জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার আ. হামিদের ছেলে ইউনুস আলী (৩৫), পথচারী গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে সোহরাব (৩২) ও মাছ ব্যবসায়ী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৩২)।

দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের অপর এক পথচারীও আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানে ময়মনসিংহগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

এ ঘটনায় বসুমতি পরিবহণের বাসটি আটক করেছে পুলিশ। হতাহতদের মধ্যে তিনজন মাছ ব্যবসায়ী। একজন ভ্যানচালকের সহকারী।

বাসন থানার ওসি মালেক খসরু দুর্ঘটনা ও বাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ উদ্ধার করেছি।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net