1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্ত উদ্ধার কাজে মনপুরা যুব রেডক্রিসেন্ট। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্ত উদ্ধার কাজে মনপুরা যুব রেডক্রিসেন্ট।

নিজস্ব প্রতিনিধি মনপুরা -ভোলা।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৬৭৭ বার

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা গত ২৪ তারিখ হয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাং এ লন্ডবন্ড হয় মনপুরা উপজেলার বেশ কয়েকটি গ্রাম, ঘরবাড়ি, দোকানপাট ও ফসল।
ঘূর্ণিঝড় শুরুর আগে থেকেই জনসাধারণ কে সচেতনতায় কাজ করে আসছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মনপুরা উপজেলা ইউনিট।

ঘূর্ণিঝড় সিত্রাং এর রাতে যখন মনপুরার কয়েকদিক দিয়ে বেরি বাঁধ ভেঙে মনপুরায় পানি ডুকে সবকিছু ডুবতে শুরু করে।
তখন মনপুরা উপজেলা যুব রেডক্রিসেন্ট
দলনেতা আওলাদ মাতব্বর সহ একটি বিশেষ টিম জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যান এলাকায় প্রচার প্রচারনা করে।

ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজেও পিছিয়ে নেই মনপুরা যুব রেডক্রিসেন্ট টিম।
মানুষের পড়ে যাওয়া ঘরবাড়ি, রাস্তায় পড়ে থাকা গাছ গাছালি সরানো কাজেও করে যাচ্ছে মানবতার এই সেচ্ছাসেবীরা।

বুধবার বিকালে মনপুরা সাকুচিয়া মেইন রোডে যখন গাছ গাছালি আর আবর্জনাতে ভর্তি বেশি কয়েকটি মোটরসাইকেল ও রিক্সা পাড়াপাড় হতে বিপাকে পড়ে ঠিক সেখানেও
যুব রেডক্রিসেন্ট দলনেতা আওলাদ মাতাব্বর সহ তার টিম হাজির টানা দুই ঘন্টার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পর রাস্তাটা সচল সুন্দর করে তারা।

এ ব্যাপারে স্থানীয়রা বলেন মানবতার সকল কাজেই আমরা রেডক্রিসেন্ট এই সেচ্ছাসেবীদের কাছে পাই।
তাদের কাজের প্রসংসাও করেন স্থানীয়রা।

মনপুরা যুব রেডক্রিসেন্ট ইউনিটের
দলনেতা আওলাদ মাতাব্বর বলেন আমরা সর্বদা চেষ্টা করেছি মানবতার সেবায় কাজ করতে,সকল দূর্যোগে আমরা মানুষের পাশে আছি, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতায় আমরা অনেকদূর এগিয়ে যেতে পারবো বলে আসা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net