ঢাকা   ০৫:০৪:১২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

দিনাজপুর শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ ‘র বাংলা হিলিকে ২-১ গোলে পরাজিত করে রেইন ফুটবল গ্রুপ বগুড়া বিজয়ী

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৪৬১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“মাদককে না বলি”স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’র চরম উত্তেজনাপূর্ণ ৩য় রাউেেন্ডর খেলায় হাড্ডাহাডি লড়াইয়ের মধ্যদিয়ে ২-১ গোলের ব্যবধানে বাংলা হিলি দিনাজপুরকে পরাজিত করে রেইন ফুটবল গ্রম্নপ বগুড়া বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।

১৫ অক্টোবর শনিবার বিকেলে দিনাজপুর সদরের নশিপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্কুল গর্ভনিং বোডির সভাপতি ও স্থানীয় ২নং ইউপি’র সদস্য রাজেদুর রহমান রাজু’র আয়োজনে জাতিরজনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি স্মরনে আয়োজিত শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’র অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩য় রাউন্ডের খেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু।

এসময় উদ্ধোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের যুব সমাজ হচ্ছে দেশ ও জাতির প্রধান চালিকা শক্তি, এই শক্তিকে ধরে রাখতে এবং হাতিয়ার হিসেবে গড়ে তুলতে সম্মিলিত ভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

নশিপুর স্কুল এন্ড করেজের অধ্যক্ষ মো: গোলাম হোসেনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা ওসি তদন্ত্ম গোলাম মওলা রনি,শহর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো: রেজাউল করিম রাখি, সঙ্গীত শিল্পী কল্যান পরিষদের সা: সম্পাদক প্রশান্ত্ম কুমার রায়,শিÿক আমিনুল ইসলাম।
টানটান উত্তেজর্ন ও কানায় কানায় দর্শক পরিপূর্ণ মাঠে এই খেলার নির্ধারিত সময়েই রেইন ফুটবল গ্রম্নপ বগুড়ার খোলোয়াড় রাব্বী ২টি গোল করে। তবে বাংলা হিলি দিনাজপুর ১ গোল পরিশোধ করলেও শেষ অবধি ১ গোলের ব্যবধানে পরাজিত হয়। এ খেলা পরিচালনা করেন রেফারী তাজেদুর রহমান তাজু এবং এবং সহকারী রেফারী ছিলেন সাজু ও মানিক। হাজার হাজার দর্শকের মাঝে খেলাটির ধারাভাষ্য করেন তইফুল ইসলাম তপু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি