1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হতে জয় দেবরায় জয়ের পদত্যাগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হতে জয় দেবরায় জয়ের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৬৩৩ বার

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর গঠনতন্ত্র বহির্তভূত ও সিনিয়র জুনিয়র বৈষম্যের কারণে উপযুক্ত পদবঞ্চিতদের মাঝে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ বিরাজ করছে । তারই ধারাবাহিকতায় নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন সদ্য ঘোষিত কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জয় দেব রায় জয় । সুনির্দিষ্ট কিছু অভিযোগে কারণে পদত্যাগ করেন বলে জানান তিনি। জয় দেব রায় ইতোমধ্যে পদত্যাগপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।

কমিটি নিয়ে জয় দেব রায় বলেন, গঠনতন্ত্র না মেনে কমিটি গঠন করা হয়েছে এবং যারা বিএনপির কর্মকান্ডে সক্রিয় নয় তাদেরকে পদায়ন করা হয়েছে বিভিন্ন পদে। ফলে যোগ্য কর্মীরা পদ পাই নাই । কমিটি গঠনে অনেক ক্ষেত্রে জ্যেষ্ঠতা না মেনে শুধু সম্পর্কের বিবেচনায় পদ বণ্টনে বৈষম্য করা হয়েছে । তারা আমার কোনো ধরনের সম্মতি নেয়নি। আমাকে পদটি দিয়ে অসম্মান করা হয়েছে। তাই আমি পদত্যাগ করতে বাধ্য হলাম।

উল্লেখ্য গত ২২-১০-২২ বিকেল পৌনে ৪টার দিকে বিজন কান্তি সরকারকে চেয়ারম্যান এবং তরুণ দে কে মহাসচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ২১৬ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন করেন নবনির্বাচিত চেয়ারম্যন সাবেক সরকারী কর্মকর্তা বিজন কান্তি সরকার ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net