1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

রাউজানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২২৬ বার

রাউজানে ২৪৭টি পূজামন্ডপে শুভ মহালয়ার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল ১ অক্টোবর শনিবার উপজেলার পূর্ব ডাবুয়া সেবক সংঘ পূজা মন্ডপে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদ উল্লাহ্ মারুফ।ডাবুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।

উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল্ হারুন, রাউজান উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, বিশিষ্ট সমাজ সেবক অমল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি সাংবাদিক প্রদীপ শীল, পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল কান্তি দাশ,রাউজান জম্মাষ্টামী পরিষদের সাধারণ সম্পাদক নেতা তপন দে, ইউপি সদস্য আসাদ হোসেন। উপজেলা পুজা উদযাপন পষিদের যুগ্ম সম্পাদক জেলা ছাত্রলীগের সহ সভাপতি অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি মিঠু শীল মেম্বার,সাধারণ সম্পাদক হারাধন বিশ্বাস, দিলীপ কুমার দে মেম্বার, চন্দন মল্লিক, ডা: বিজয় দাশ, পলাশ সেন, তীর্থ ধর, তরুন মল্লিক প্রমুখ। গীতা পাঠ করেন পূজারী অশোক চক্রবর্তী। উদ্বোধনে শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে প্রথম দিনের পূজার শুভ সূচনা করেন অতিথি বৃন্দরা। পূজা কমিটির সভাপতি প্রিয়তোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন দে জানান, ডাবুয়া সেবক সংঘ পূজা মন্ডপ থেকে রাউজানের ২৪৭টি পূজা মন্ডেপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net