1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উন্নয়নের সুষম বণ্টনই আমার প্রধান লক্ষ্য : নিবাচনী প্রচারণায় ভার্ড কামাল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

উন্নয়নের সুষম বণ্টনই আমার প্রধান লক্ষ্য : নিবাচনী প্রচারণায় ভার্ড কামাল

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩২৫ বার

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে আমি কিছু নিতে আসিনি, বরং দিতে এসেছি। উন্নয়নের সুষম বন্টনই আমার প্রধান লক্ষ্য। বিগত ৪০ বছর যাবৎ আমি বিভিন্নভাবে সমাজসেবা করে আসছি। আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। সাধারণ মানুষের সেবা করার উদ্দেশ্যেই আমি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছি। ভোটারদের ভোটে যদি আমি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হই তাহলে এ অঞ্চলের সাধারণ মানুষের সেবার পাশাপাশি সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবো। মানবসেবার মাধ্যমে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৭নং চৌদ্দগ্রাম ওয়ার্ড থেকে টিউবওয়েল প্রতীকের পক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এমরানুল হক কামাল (ভার্ড কামাল) এসব কথা বলেন। এ সময় তিনি চৌদ্দগ্রাম পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে পরিবর্তনের লক্ষ্যে টিউবওয়েল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে সকলের দোয়া কামনা করেন।

বুধবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার বাতিসা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এমরানুল হক কামাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসা: নাছরিন সুলতানা, মোসা: পারভিন আক্তার, আয়েশা সিদ্দিকা, সাধারণ সদস্য আব্দুল লতিফ ভূঁইয়া, মো: জসিম উদ্দিন, মো: নাজিম উদ্দিন, মো: নিজাম উদ্দিন মিলন, মোস্তফা কামাল চৌধুরী, কাজী সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন মজুমদার, আব্দুল হাই বাবুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net