1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দ্রগঞ্জ থানার ওসি. তদন্ত কর্মকর্তা'কে বণিক সমিতি'র বিদায় সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

চন্দ্রগঞ্জ থানার ওসি. তদন্ত কর্মকর্তা’কে বণিক সমিতি’র বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪৭৭ বার

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন’কে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। বণিক সমিতির আহ্বায়ক মাওলানা মো. আবদুল কুদ্দুছ এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো. বাবুল হোসেন। অনুষ্ঠানে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানান, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে পক্ষ থেকে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নেতৃবৃন্দ সহ সাধারণ ব্যবসায়ীরা।

এছাড়া বক্তৃতা করেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম সাবির আহমেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলিগের আহ্বায়ক গিয়াস উদ্দিন লিঠন, সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন সহ আরো অনেকে। এসময় অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও শুভেচ্ছা মূলক বক্তব্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net