1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দিনের মতবিনিময় ও পূজামন্ডপ পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দিনের মতবিনিময় ও পূজামন্ডপ পরিদর্শন

মুুহা. ফখরুদ্দীন ইমন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৭৯ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ‘গ্রাম হবে শহর’ এ কর্মসূচিকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর দিকনির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামে এলাকাবাসী ও প্রান্তিক জনগণের সাথে মতবিনিময় ও শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চৌদ্দগ্রাম পৌর এলাকার কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রামের কৃতিসন্তান মোহাম্মদ জসিম উদ্দিন।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন ১নং ওয়ার্ডের নবগ্রাম এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সেলিম রানা, আ’লীগ নেতা মো: শামসুল হক বকুল, বিশিষ্ট সমাজ সেবক ওবায়েদ উল্লাহ্ পাটোয়ারী, উপজেলা আ’লীগ নেতা মো: জাহাঙ্গীর হোসেন, গোলাম মোর্শেদ মাসুম, গুনবতী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন চৌধুরী, পৌর যুবলীগ নেতা ফরহাদ হোসেন, মহিন উদ্দিন, মো: সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগ নেতা মো: সানি চৌধুরী, মো: সৈকত প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধিজন, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন নেতাকর্মীদের সাথে নিয়ে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির পূজামন্ডপ, পৌর এলাকার মধ্যম চাঁন্দিশকরা নাথ বাড়ী ও দাস বাড়ী পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামন্ডপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net