1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে র‌্যাব-১৪ এর অধিনায়কের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

শেরপুরে র‌্যাব-১৪ এর অধিনায়কের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৩৪ বার

শেরপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়কের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর রোববার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ময়মনসিংহ র‌্যাব-১৪ অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানান।
শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ র‌্যাব-১৪ অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। এসময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের সাথে সম্পর্ক উন্নয়নসহ পারষ্পরিক বন্ধুত্বের আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

এসময় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ।
মতবিনিময় সভায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার ও স্কোয়াড কমান্ডার এমএম সবুব রানা ও তাদের টীমের একাধিক সদস্য এবং শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ শেরপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net