1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে শারদীয় দুর্গোৎসবে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

শেরপুরে শারদীয় দুর্গোৎসবে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪০৪ বার

ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের গোপাল জিওর মন্দির থেকে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুনরায় গোপালবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়। পরে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দুস্থ মানুষকে বিনামূল্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
শোভাযাত্রায় শহরের বিভিন্ন পূজামন্ডপের পক্ষ থেকে রঙবেরঙের ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং প্রতীকী পূজামন্ডপের সাজে শিশু ও পুণ্যার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি; এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার কামরুজ্জামানসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, জেলার পাঁচ উপজেলায় এবার ১৬৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net