1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন হুইপ আতিক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করলেন হুইপ আতিক

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪৯৭ বার

ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২৩-২৫ অক্টোবর তিনদিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, কৃষির উন্নয়ন একটি দেশের আপামর উন্নয়ন। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, ধানের ন্যায্য বাজার মূল্য প্রাপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কৃষি প্রনোদনা এবং কোন কোন ক্ষেত্রে ভর্তুকি দিয়ে মানবতার নেত্রী চাষীদের জীবন মানের উন্নয়ন করেছে। কৃষিতে এখন আর কৃষকের লাভ ছাড়া কোন লোকসান নেই।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।
কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাত জাহান সুইটি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রোবাইয়া ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোবারক হোসেন প্রমুখ।

এসময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারের তিনদিন ব্যাপী কৃষি মেলায় ১০টি স্টলের মাধ্যমে মডেল ভিলেজ, প্লান্ট ক্লিনিক, কৃষি মিউজিয়াম, পলিনেট হাউজে উচ্চ মূল্যের ফসল উৎপাদন, জৈব বালাইনাশক, নার্সারিতে চারা উৎপাদন, ফল সমাহার, বীজের নমুনা প্রদর্শনী ও বিশ্ব কৃষিতে বাংলাদেশের অবস্থান প্রভূত বিষয়াদি তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net