1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্ত্রীকে পরকীয়ায় বাঁধা দেওয়ায় ঘর ছাড়া হলেন স্বামী! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

স্ত্রীকে পরকীয়ায় বাঁধা দেওয়ায় ঘর ছাড়া হলেন স্বামী!

সাতকানিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৪০৫ বার

সাতকানিয়ায় স্ত্রীকে পরকীয়ায় বাঁধা দেওয়ায় শ্বশুর বাড়ির লোকজনের ব্যাপক মারধরের পর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পারছেন না স্বামী। শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পরিবারে সদস্যদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন দক্ষিণ ঢেমশার ১নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ গোলাম শরিফের ছেলে মোহাম্মদ শাহাজান।

মঙ্গলবার (২৫ অক্টোবর ) বিকালে উপজেলার কেরানীহাটের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে সুষ্ঠু ও ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও পুলিশের সহায়তা কামনা করেন। তিনি অভিযোগ করে বলেন, আমার স্ত্রী পরকীয়ায় মগ্ন। বারবার পরকীয়া থেকে সরাতে চেষ্টা করলেও আমি ব্যর্থ হই। সবশেষ গত ২২ অক্টোবর সকালে তার পরকীয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। ওই সময় তার হাত থেকে কোন রকমে প্রাণে বাচঁলেও ওইদিন দুপুর দুইটার সময় হাসান আলীর নেতৃত্বে শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে এসে আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে টেনে হিছড়ে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে আমার পরিবারের লোকজন ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা নিয়ে দীর্ঘক্ষণ পর আমাকে উদ্ধার করতে সক্ষম হয়। আমি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করাই আমাকে মেরে ফেলবে ও মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে তারা। তাদের হুমকিতে আমি বর্তমানে এলাকা ছাড়া। আমি পরকীয়ায়লিপ্ত স্ত্রী ও আমাকে মারধর করা আমার শ্বশুর বাড়ির পক্ষের লোকজনের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি আমার বাড়িতে ফিরতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net