1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটার সময় ঢাকনার মুখ বাস্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

মনোহরগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটার সময় ঢাকনার মুখ বাস্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

এম. এ মান্নানঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩৯২ বার

কুমিল্লা মনোহরগঞ্জে কেমিক্যালের পুরোনো ড্রাম কাটার সময় গ্যাসের চাপে ড্রামের ঢাকনার মুখ বাস্ট হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার লক্ষনপুর বাজারে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া অটোরিকশা চালকের নাম রুবেল হোসেন (৩২)। সে সরসপুর ইউনিয়নের ভাউপুর কুঠি বাড়ীর ওসমান গনীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষনপুর বাজার মেসার্স
ইমরান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি দোকানে মুখ আটকানো পুরোনো একটি কেমিক্যাল ড্রাম অটোরিকশা করে নিয়ে আসেন স্থানীয় ফয়সাল ও রকি নামে দুই যুবক। সকালে ওয়ার্কশপের কর্মচারীকে ড্রামটি কেটে ছোট চালের ড্রাম বানিয়ে দিতে বলেন তারা। সকাল সাড়ে ১১ টার দিকে ড্রামটি কাটার সময় ড্রাম থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় ড্রামের ঢাকনার মুখ বাস্ট হয়ে অটোরিকশা চালক রুবেলের মুখে লাগে। এসময় রুবেলের দেহ থেকে মাথার খুলি উড়ে গিয়ে একশত গজ সামনে পড়ে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। আহত হয় ইমরান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দুই কর্মচারী। তাদেরকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাথেরপেটুয়া ভূইয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা তার পরিবারের স্বজনরা থানায় কথা বলে নিহতের লাশ নিজ বাড়ীতে নিয়ে আসেন, আমি এখন তাদের বাড়ীতে আছি ভাই ।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, পুরোনো কেমিক্যাল ড্রামের মুখ বন্ধ থাকায় এর মধ্যে গ্যাসের সৃষ্টি হয়। ড্রামটি কাটার সময় গ্যাসের চাপে ঢাকনার মুখ বাস্ট হয়ে অটোরিকশা চালকের মুখে লেগে সে মারা যায়। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net