1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওয়েব ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় মেগা মিট-আপ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল “সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা “ নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের  সেমিনার অনুষ্ঠিত

ওয়েব ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় মেগা মিট-আপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৯৮ বার

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ওয়েব ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় মেগা মিট-আপ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ডের ইপসা অডিটোরিয়ামে জমকালো আয়োজনে ওয়েব ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় মেগা মিট-আপ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়েব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রুপা আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা একজন নারী উদ্যোক্তা ১০ জন নারীর কর্মস্থান সৃষ্টি করবো। বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিতে ওয়েব ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে মানহা গ্রুপের চেয়ারম্যান ও ওয়েব ফাউন্ডেশন এর চীফ এডভাইজার ড. মুহিব আহমেদ শাহিন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ওয়েব ই হবে প্রধান অংশীদার। নারীরা তার হেফাজত করে নিজস্ব গতিতে এগিয়ে যাবে অনেক দূর।

ওয়েবের ভাইস প্রেসিডেন্ট, রবিন আহমেদ বলেন, আমরা পুরুষরা নারীদের অগ্রগতিতে সহায়ক ভুমিকা পালন করবো।

সভাপতির বক্তব্যে রুমা আক্তার বলেন আমরা ওয়েবের গতিশীল যাত্রায় নিজেদের শামিল করে এগিয়ে যেতে চাই বহুদূর।

ওয়েব ডিরেক্টর শিরিন আক্তার তার বক্তব্যে ওয়েবের কর্যক্রম তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে নারী নেত্রী সুরাইয়া বাকের, যুব উন্নয়ন কর্মকর্তা শাহআলম সহ ইপসা বাংলাদেশের এরিয়া ব্যবস্থাপক তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

সীতাকুন্ড ও চট্টগ্রামের সকল নারী উদ্যোক্তাদের এই মিলন মেলায় ওয়েবের সাধারণ সম্পাদীকা শরীফা ইশরাত জাহান সাদিয়া, খাইরুন্নাহার নদী, ফ্লোরা,কাকলী, সুফিয়া পশারী পারুল ও রাশেদা আক্তার অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net