1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ৯ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

নোয়াখালীতে ৯ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, নোয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩০৭ বার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, নোয়াখালীতে ৯ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে। সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে।
সোনাইমুড়ী, হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জে নির্মাণ কাজ চলমান রয়েছে। তৃতীয় পর্যায়ের প্রকল্পে চাটখিল ও সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার নবনির্মিত টেনিস কমপ্লেক্সের উদ্বোধনের শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ১০০ টি সেতুর উদ্বোধন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের উন্নয়ন করেনি। আওয়ামী লীগ এক দিনে যা করেছে, বিএনপি ৫ বছরেও এত সেতু নির্মাণ করতে পারেনি। এসবের নেপথ্যে যিনি কাজ করছেন আপনাদের এলাকার কৃতিসন্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব।

জেলা শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন প্রকল্প অচিরেই বাস্তবায়ন হবে। প্রায় ২০ কোটি টাকার এ প্রকল্পে থাকবে তিন তলা বিশিষ্ট মিডিয়া সেন্টার, তিনতলা বিশিষ্ট ডরমিটরি ভবন, ১১ ধাপের ৫০০ ফিট গ্যালারি, আউটার স্টেডিয়ামে ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিদ্যমান প্যাভিলিয়ন ভবনের অধিকতর উন্নয়ন কাজ।

সভায় বক্তারা বলেন, ইতিপূর্বে জেলায় টেনিস খেলার মতো ভাল জায়গা ছিলো না। দুই কোটির টাকা ব্যয়ে নোয়াখালী টেনিস কমপ্লেক্সের নির্মান করা হয়েছে। কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি টেনিস কোর্ট, এক তলা বিশিষ্ঠ প্যাভিলিয়ন ভবন, একটি সারফেস ড্রেন, প্রধান ফটক ও টেনিস কোর্টের চারদিকে গ্রীল ফেন্সিং।

সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান ওজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।

এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা
উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net