1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে মধ্যরাতের অগ্নিকান্ডে পুড়ল ২ দোকান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাঁশখালীতে মধ্যরাতের অগ্নিকান্ডে পুড়ল ২ দোকান

বাঁশখালী, প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৮৭ বার
Exif_JPEG_420

চট্টগ্রামের বাঁশখালীতে মধ্যরাতের অগ্নিকান্ডে পুড়ল দুই দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমান ৫ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইমবাজার প্রধান সড়ক সংলগ্ন বাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেল টাইমবাজার দোকান মালিকেরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়- আমানত বেকারীর স্বত্বাধিকারী মে. সোহেল, বাঁশ-বেত’র দোকানের স্বত্বাধিকারী মো. মোক্তার।

Exif_JPEG_420


প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তি বাঁশ-বেত’র দোকানে মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্থ মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘প্রথমে মোক্তার সাওদাগরের বাঁশ-বেত’র দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পাশ্ববর্তি আমানত বেকারীতে ছড়িয়ে পড়লে বেকারীতে থাকা ময়দা, চিনির বস্তা ও বিভিন্ন যন্ত্রপাতিসহ সর্বস্ব পুড়ে যায়। এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় আমানত বেকারী। এতে ৫ লক্ষাধিক পরিমান টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বশর জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছি। আমাদের ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে আমানত বেকারীর খাদ্যদ্রব্য সহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমান ৫ লক্ষাধিক বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net