1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার ২ টি হেলমেটসহ মোটরসাইকেল পুলিশ হেফাজতে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন

গুইমারাতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার ২ টি হেলমেটসহ মোটরসাইকেল পুলিশ হেফাজতে

আবদুল আলী।
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৫২ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার পঙ্খীুড়া থেকে রমজান আলী( ৩৪)নামের এক বাঙালী যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে।

২ ডিসেম্বর শুক্রবার খবর পেয়ে সকালে গুইমারা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। রমজান আলী চট্টগ্রাম জেলার খুলসী থানার আমতলীর বাস্তহারা গ্রামের ইউনুস আলীর ছেলে। লাশের সাথে ২ টি হেলমেট পাওয়ায় আরো ১ জনকে অপহরণ করা হতে পারে বলে ধারনা এলাকাবাসীর।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতের কোন এক সময় কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন নিহত যুবক মোটরসাইকেল চালক হতে পারে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ২ টি হেলমেট মোটরসাইকেলসহ লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেরা মর্গে প্রেরণ করা হবে এবং আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। আরো একজনকে অপহরণ করার বিষয়ে তিনি বলেন এটা সঠিক নাও হতে পারে। কারন শহরের ভাড়ায় চালিত মোটরসাইকেলে ২ টি হেলমেট থাকে।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির রজতজয়ন্তীর দিনে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুইমারা উপজেলার সভাপতি আইয়ুব আলী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকরাী সন্ত্রাসীদের চিন্হিত করে আইনের আওতায় আনার দাবী জানান এবং প্রতিবাদ কর্মসূচী ঘোষনা করা হবে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net