1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ৩২'শ কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

তিতাসে ৩২’শ কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৮৪ বার

২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উফশী ও হাইব্রিড বীজ প্রণোদনার কর্মসূচির আওতায় কুমিল্লার তিতাসে ৩ হাজার ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ বিতরণী কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর-উর-রহমান, উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার নিগার সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার আমজাদ হোসেন চৌধুরী, উপজেলা সহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান ও কাউসার, সফিক প্রমূখ।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন বলেন, কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় এই বছর তিতাস উপজেলায় ৩ হাজার ২০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net