1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র

মাগুরায় আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৮৪ বার

মাগুরায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য ‘বিজয় শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় মাগুরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বের হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন মাগুরা-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মোছাঃ কামরুল লায়লা জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখারুল ইসলাম শাকিলসহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নোমানী ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রা বের হওয়ার আগে নোমানী ময়দানস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এ জন্যে বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সকলের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net