1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারতে ঢাবি ছাত্রদল নেতা শাওন ও রাজু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারতে ঢাবি ছাত্রদল নেতা শাওন ও রাজু

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩৩০ বার

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্মসম্পাদক ও এস এম হল ছাত্রদলের সভাপতি বাঁশখালীর কৃতি সন্তান নাছির উদ্দিন শাওন ও ঢাবির যুগ্মসম্পাদক এবং এস এম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ। গত বুধবার দুপুর দেড়টার দিকে তারা জাফরুল ইসলাম চৌধুরীর গ্রামের বাড়ি গিয়ে পৌঁছেন। সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মিদের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে শায়িত জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে কবর জিয়ারত শেষে প্রিয় নেতা মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে শরিক হন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা শাহ সুফি মাওলানা আবদুল হান্নান মিয়াজি। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা আবদুস সবুর, ফরহাদুল ইসলাম, এস এম তৈয়ব, উপজেলা ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, বেলাল মাহমুদ, ফরহাদ হোসেন আসিফ, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেদ মাহমুদ শাকিল, সদস্য সচিব জাহেদ হাসান তারেক, বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল কুদ্দুস খাঁন বুলবুল, ওলামা দল নেতা মাওলানা গিয়াস উদ্দিন, গুনাগরি শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মঈনুদ্দীন যায়েদ, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামশেদ আলম মিনার, কারা নির্যাতিত ছাত্রদল নেতা তারেক, মারুফ, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা তারেকুর রহমান, সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা ওয়াহেদ, নয়ন, শিহাব, তাহান, রিমন, সাহেদ, মিজবাহ্, এহেছান, তানভীর, রোবায়েত, তারেক জিয়া ও মিজান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net