1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠার ১০ দফা দাবীর সমর্থনে সৈয়দপুরে বিএনপি'র আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার সাহেবেরহাট ব্রিজ ঝুঁকিপূর্ণ বিবেচনায় গণবিজ্ঞপ্তি জারি  ঈদগাঁওয়ে অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় স্বাক্ষীকে ছুরিকাঘাত ও মারধর শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ঈদগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম  নোয়াখালী-৫ আসন এর এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল  ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর

গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠার ১০ দফা দাবীর সমর্থনে সৈয়দপুরে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ২৬৯ বার

গগণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠায় ঘোষিত ১০ দফা দাবী এবং রাষ্ট্র মেরামতে ২৭ দফা রুপরেখার বিষয়ে নীলফামারীর সৈয়দপুরে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) বেলা ৩ টায় শহরের পৌরসভা সড়কের আদিবা কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রধান বক্তা ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিশেষ অতিথি সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক সংরক্ষিত নারী এমপি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বিলকিস ইসলাম এবং নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আলমগীর সরকার।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাকেন নীলফামারী জেলা সাধারণ সম্পাদক জহুরুল আলম, সৈয়দপুর জেলা কমিটির সদস্য সচিব পৌর কাউন্সিলর শাহিন আকতারসহ সৈয়দপুর ও নীলফামারী জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সমন্বয় ও সহমর্মিতার রাজনীতির প্রবর্তন এবং শুধু রাজনৈতিকভাবে নির্বাচিত ব্যক্তিবর্গ নয় বরং সমাজের সকল স্তরের জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে একটা দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার লক্ষেই মূলতঃ আমাদের ১০ দফার আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে। এর আলোকে জনমতের ভিত্তিতেই ২৭ দফা রুপরেখাও প্রনোয়ণ করা হয়েছে।

এই বিষয়ে অবগত করতেই ইতোমধ্যে বিভাগীয় গণসমাবেশ করা হয়েছে। জনগণকে আরও বিস্তারিত জানাতে জেলা উপজেলায় আলোচনা সভায় মিলিত হতেই আমাদের আগমন। কারণ আমরা চাই এই রুপরেখার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামত করলেই প্রকৃতপক্ষে গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যা বাস্তবায়নের জন্য একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। যাতে সব দল অংশগ্রহণ করবে এবং সকলেই অবাধে ভোট দিতে পারবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে জনগণ ক্ষমতায় চেপে বসা এই বিনাভোটের অবৈধ সরকারের বিদায় চায়। তাই দেশের প্রায় ৩৩ টি রাজনৈতিক দল আমাদের দাবীর প্রতি সমর্থন ব্যক্ত করে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হতে চেয়েছে। তারাও গণতন্ত্র চায়, দেশ ও জনগণের কল্যাণ চায়। কারণ আওয়ামী সরকারের প্রতিহিংসা ও ধ্বংসের রাজনীতি দেশকে পর্যুদস্ত করে ফেলেছে। এথেকে উত্তরণে সরকার পরিবর্তনের বিকল্প নাই। দলীয় সরকারের অধীনে কখনই সঠিকভাবে জনপ্রতিনিধিত্বশীল নির্ভেজাল নির্বাচন সম্ভব নয়।

তাই দেশ ও দশের সাথে দলেরও মঙ্গল চাইলে এখনই এই সংসদ ভেঙ্গে দিয়ে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। নয়তো জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই কর্তৃত্ববাদী স্বৈরশাসনের পতন ঘটানো হবে। এরপর যে দলই ক্ষমতায় আসুক তারা যেন জনমতের ভিত্তিতে দায়বদ্ধ ও গণতান্ত্রিক সরকার গঠন করে রাষ্ট্র কাঠামো কে মেরামতের মাধ্যমে একটি মানবাধিকার ও উন্নত রাজনৈতিক কালচারে সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করাতে পারে। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net