1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া উপজেলা প্রবাসী সমিতির দ্বিতীয় বর্ষপূর্তি সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

চকরিয়া উপজেলা প্রবাসী সমিতির দ্বিতীয় বর্ষপূর্তি সম্পন্ন

শাহরিয়ার মাহমুদ, চকরিয়া:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৩৪০ বার

চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ (চকরিয়া প্রবাসী ইউনিয়ন) এর ২য় বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভা শনিবার (২৮ জানুয়ারি) সায়মা প্লাজা ভবনের ছাদে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মুবিনুল ইসলাম মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। তিনি সমিতির কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক কাটেন।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বরইতলী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান খ.ম আওরঙ্গজেব বুলেট ও কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলহাজ্ব হায়দার আলী।
এসময় সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দেশে অবস্থানরত বিভিন্ন রাষ্ট্রের প্রবাসীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে অতিথিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net