ঢাকা   ০৯:০৪:২৮ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি:
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ৪৪৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা,পুষ্পস্তবক অর্পন ও ছাত্র সমাবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার(০২ জানুয়ারি ২০২৩ ইং)সকাল ১১টায় ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে আনন্দ শোভা যাত্রা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)এর স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্দ্যানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে ছাত্র সমাবেশ করেন তাঁরা।

শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন উর রশিদ মামুনের নেতৃত্ব এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নকিব হোসাইন চৌধুরী.মুহাম্মদ হিসাম উদ্দিন.মোহাম্মদ মিছবাহ উদ্দিন.মুহাম্মদ মিছবাহ উদ্দিন নাছিম.সাইফুল ইসলাম সায়েম.সৈয়দ আল হাসান.ওহিদুর রহমান.মোঃসালামত উল্লাহ সালাম.আবু শাহাদাত মোঃআদিল.মোঃজহির উদ্দীন.জয়নাল আবেদীন ছোটন.মোঃজামাল উদ্দিন.মিজানুর রহমান.মেহেদী হাসান.মোহাম্মদ তানভীরুল ইসলাম.মুহাম্মদ হারুন অর রশিদ.আজহারুল ইসলাম সহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।

এসময় ছাত্র সমাবেশে মামুন উর রশিদ মামুন বলেন,১৯৭৯ সালের আজকের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠা কাল থেকে এই সংগঠন সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে। তাই ভবিষ্যতে ও ছাত্রদল গণতান্ত্রিক আন্দোলন,জাতীয় দূর্যোগ সহ সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার নিয়ে রাজপথে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি