1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাচা-ভাতিজা একাদশ ক্লাবকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হারাখাল স্পোর্টিং ক্লাব - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

চাচা-ভাতিজা একাদশ ক্লাবকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হারাখাল স্পোর্টিং ক্লাব

এস এম শাহজালাল।
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৫৩৩ বার

ঐতিহাসিক হারাখাল স্পোর্টিং ক্লাব বনাম চাচা-ভাতিজা একাদশ ক্লাবের মধ্যে
অনুষ্ঠিত হয়েছে ফাইনাল ফুটবল ম্যাচ। প্রতিযোগিতাপূর্ণ খেলায় কোন দল নির্ধারিত সময়ে গোল করতে না পারায় খেলাট্রাই বেকারে গড়ায়।এতে খেলায় ট্রাইবেকারে ১-০ গোলে চাচা-ভাতিজা একাদশ ক্লাবকে হারিয়ে হারাখাল স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।পরে ২নং ওয়ার্ড (হারাখাল) জনাব মাসুদুল হক মেম্বার চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

শুক্রবার (১৩ই জানুয়ারি ) বিকেলে হারাখাল দক্ষিণ-পূর্বপাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল ম্যাচে হাজারো ফুটবলপ্রেমী মানুষের পদভারে মুখরিত পরিবেশে দু’দলের মনোমুগ্ধকর খেলায় ট্রাইবেকারে ১-০ গোলে হারাখাল স্পোটিং ক্লাব জয়লাভ করেন।

খেলায় শেষে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারাখাল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব সামছুদ্বোহা রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদুল হক মেম্বার। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা করিম হোসেন সহ অনেকে।

খেলায় প্রধান অতিথি বলেন,আজকের ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা পেশাদারিত্বের সঙ্গে খেলে অনন্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন। ভবিষ্যতে আরও ভালো খেলার জন্য তিনি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net