1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাইস সিডারে তৈরি হল ১১০ একর জমির বীজতলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

ঠাকুরগাঁওয়ে রাইস সিডারে তৈরি হল ১১০ একর জমির বীজতলা

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২৪৮ বার

কৃষিকে আধুনিকরণের নিমিত্তে সরকারিভাবে নানারকম যন্ত্রপাতির উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে উন্নয়নশীল কৃষির ব্যাপক বিপ্লব ঘটছে।
তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে ১১০ একর জমি সমলয় পদ্ধতিতে আধুনিক চাষাবাদের আওতায় অন্তর্ভুক্ত করনের লক্ষ্যে রাইস সিডার মেশিনের মাধ্যমে আধুনিক ভাবে বীজতলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রানীশংকৈল
উপজেলার নেকমরদের গন্ডগ্রামে বীজতলা প্রদর্শনীর আওতায় রাইস সিডার মেশিন এর মাধ্যমে এবারে ব্রি ধান-৮৯ ও সিনজেন্টা-১২০৫ ধানের বীজ ট্রে-তে কাদামাটি ব্যাবহার করে চারা প্রস্তুতির কাজ করা হয়। সাধারণ ভাবে বীজ বপন করে চারা প্রস্তুতির সময় লাগে ৪০ দিনের কাছাকাছি। কিন্তু সেখানে আধুনিক এই পদ্ধতিতে ২০-২৫ দিনের মধ্যেই চারা রোপণের উপযোগী হয়ে উঠছে। আধুনিক এ পদ্ধতি ব্যবহারের ফলে সময় ও উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখছে। প্রদর্শনীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা
শামীমা নাজনীন, অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মইদুল ইসলাম প্রমূখ।

মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net