1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে চাঞ্চল্যকর রিকশাচালক হত্যা মামলার মূল আসামী কালু চোরা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

বাঁশখালীতে চাঞ্চল্যকর রিকশাচালক হত্যা মামলার মূল আসামী কালু চোরা গ্রেফতার

শিব্বির আহমদ রানা বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ২৭৩ বার

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের আদর্শ গ্রামে দায়ের এলোপাথারি কোপে নিহত রিকশা চালক কোরবান আলীর চাঞ্চল্যকর হত্যাকান্ডের প্রধান আসামী মো. জমির উদ্দিন প্রকাশ কালু চোরা (৩৮) কে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশের আভিযানিক টিম।

শনিবার (১৪ জানুয়ারী) রাত ১২টার সময় অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মালেকের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী জমির উদ্দিন প্রকাশ কালু চোরা পৌরসভার দক্ষিণ জলদি ৯ নম্বর ওয়ার্ড এলাকার সাবেক মেম্বার মৃত জাকের এর পুত্র।

বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, রিকশা চালক কোরবান আলী হত্যাকান্ডের দায়ে ধারা-৩২৪/৩২৬/৩০৭/৩০২ পেনাল কোডে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো. জমির উদ্দিন প্রকাশ কালু চোরাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়। এসময় ফৌঃ কাঃ বি আইনের ১৬৪ ধারা মোতাবেক হত্যার ঘটনার দোষ স্বীকার পূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যাকান্ডের পরপরই বাঁশখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে মধ্যরাতে গ্রেপ্তার করেন। আজ রোববার হত্যাকান্ডের সাথে জড়িত থাকার জবানবন্দি নিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

উল্লেখ্য, রিকশায় যাওয়া নিয়ে কথা কাটাকাটির
একপর্যায়ে মো. জমিন উদ্দিন প্রকাশ কালু কে আমার আরেকজন যাত্রী আছে সে আসলে একসাথে যাবো এ কথা বলতে না বলতে দা নিয়ে রিকশাচালক কে এলোপাথারি কোপ মারে। এতে তার গর্দান, পায়ের উরু ও মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনায় গুরুতর আহত কোরবান আলী চমেকে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net