1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা সার্কেলে যোগদান করলেন পুলিশ সুপার কামরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

আনোয়ারা সার্কেলে যোগদান করলেন পুলিশ সুপার কামরুল ইসলাম

বদরুল হক(চট্টগ্রাম) সংবাদদাতা ::
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৩৯৮ বার

চট্টগ্রামের আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন কামরুল ইসলাম। আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালী তিন থানা মিলে সহকারী পুলিশ সুপারের দায়িত্ব পালন করবেন তিনি। ১৯শে জানুয়ারি (বৃহস্পতিবার) ব্রাক্ষণবাড়িয়া কসবা সার্কেলের প্রাক্তন এই এএসপি আনোয়ারা সার্কেলে নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি কক্সবাজার উখিয়া থানার মৌলভী আব্দুল জলিলের সন্তান।

বিদায়ী সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবির বদলী জনিত কারণে রাঙ্গুনিয়া সার্কেলে যোগদান করেন। নবাগত সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম ৩৫ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, আনোয়ারা আমার কাছে পরিচিত নাম। আমি আশাবাদী আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালীর জনগণ থানাগুলোতে যে কোন সেবা পেতে ও অপরাধমুক্ত করতে সার্বিক সহযোগীতা করবেন। তিনি বলেন আমার উপর অর্পিত দায়িত্ব পালনে তিনি সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন পুলিশ জনগণের সেবক। তাই আনোয়ারা সার্কেলের যে কোন মানুষের জানমালের নিরাপত্তাসহ সকল প্রকারের সেবা প্রদানের জন্য সহকারী পুলিশ সুপারের সকল দুয়ার দিন রাত খোলা আছে। বর্তমান সরকারের অঙ্গিকার হিসেবে পুলিশের কাছে সেবা নিতে আসা কোন মানুষের সঙ্গে পুলিশ সদস্যের মন্দ আচরনসহ বিন্দুমাত্র কোন অন্যায়কে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। এছাড়াও আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠণে ভূমিকা রাখতে চান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net