1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলীতে ওজনে কম দেওয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কর্ণফুলীতে ওজনে কম দেওয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্ণফুলী সংবাদদাতা ;-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ২৮০ বার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হলো ১ লাখ ৪০ হাজার টাকা।বুধবার (১১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পযর্ন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কর্ণফুলী সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী এ জরিমানা প্রদান করেন।

অভিযানে ৪ প্রতিষ্ঠান হলো ওজনে কম দেওয়ায় কর্ণফুলী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার বিক্রির দায়ে মইজ্জ্যারটের আল মক্কা হোটেলকে ৫০ হাজার টাকা, গরুর মাংস বিক্রয়কালে পরিমাপে কম দেওয়ায় পুরাতন ব্রীজঘাট এলাকার মের্সাস খাজা মাংস বিতানকে ২০ হাজার টাকা, একই অপরাধে বিশ্ব দরবার এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) বিএসটিআই সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান, ফিল্ড অফিসার প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ও আনসার সদস্য।
ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, বাজারে ভেজাল খাদ্য ও যানজট দুর করতে অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্যদ্রব্যে ও ফুয়েল বিক্রিতে ওজনে কম দেওয়ায় জনস্বার্থে এ ধরণের অভিযান অভ্যাহত থাকবে দুষ্কৃতকারীদের কোন মতে ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net