1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

চৌদ্দগ্রামে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩৪৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কাটা, আনন্দ র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ হায়দার শপিং কমপ্লেক্সের সামনে থেকে একটি বিশাল আনন্দ র‌্যালী বের হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

পরে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ এর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, মতিউর রহমান জালাল, নুরুল আলম, আব্দুল মোতালেব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন সর্দার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরশ মজুমদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আবুল কালাম, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মজুমদার শাকিল, কাশিনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন সজিব, কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বাঁধন, সাধারণ সম্পাদক সোহাগ, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, বাতিসা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জগন্নাথ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক একরামুল হক শিপন, আলকরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা কাজী নূরে আলম মিশু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net