1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৩ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৩

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ২৪৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত হাজী লোকমান মিয়াজীর ছেলে জসিম উদ্দিন, একই গ্রামের মাঈন উদ্দিন মিয়ার স্ত্রী কহিনুর বেগম ও মৃত মরণ আলীর মেয়ে ঋতু আক্তার।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশ্রাফ জুয়েলের নেতৃত্বে সোমবার গভীর রাতে পুলিশের একটি টিম কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক জসিম উদ্দিন, তার সহযোগী কহিনুর বেগম ও ঋতু আক্তারকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net